ADVERTISEMENT

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দর্জির মৃত্যু

বিপ্লব দাশ, চকরিয়া প্রতিনিধি: পেকুয়ায় বৈদ্যুতিক সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছৈয়দ আহমদ (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে পেশায় দর্জি পেশায় ছিলেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে পেকুয়া উপজেলার ঠান্ডার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ একই এলাকার মৃত মৌলভী মনির আহমদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্হানীয় ইউপি সদস্য ইসমাঈল সিকদার বলেন, নিহত বৃদ্ধ ছৈয়দ আহমদ বাড়ির সামনে একটি ছোট দোকান নিয়ে দর্জি ও পানের দোকান করে জীবিকা নির্বাহ করে থাকে। দুপুরে নিজ পুকুর থেকে মাটি কেটে বাড়িতে এসে বিদ্যুত ফ্যানের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি শেখ মুহাম্মদ আলী বলেন বিদ্যুৎস্পৃষ্টে ব্যাক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.