ADVERTISEMENT

চট্টগ্রামের ৬ উপজেলায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার দীঘিরপাড়ের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে চট্টগ্রামের ৬ উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে উপজেলা সমূহে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। রাতে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রহমানের এক দপ্তরাদেশে বিজিবি মোতায়েনের সত্যতা নিশ্চিত করা হয়।

যেসব উপজেলা বিজিবি মোতায়েন করা হয়েছে সেগুলো হলো— হাটহাজারী, ফটিকছড়ি, বাঁশখালী, সীতাকুণ্ড, চন্দনাইশ ও পটিয়া। এর মধ্যে হাটহাজারী ও বাঁশখালী উপজেলায় দুই প্লাটুন করে এবং অপর ৪ উপজেলায় ১ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়।

আগামী ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬ উপজেলা বিজিবি জওয়ানরা দায়িত্ব পালন করবেন বলে জেলা প্রশাসকের আদেশে উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.