ADVERTISEMENT

পটিয়া উপজেলা পরিষদের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি :

পটিয়া উপজেলা পরিষদের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় মরদেহটি উদ্ধার করে পটিয়া থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, পটিয়া উপজেলা পরিষদের পুকুরে সকালে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তিনি জানান, আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে স্থানীয়রা কেউ তার নাম-পরিচয় শনাক্ত করতে পারছেন না। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে বলে জানান ওসি রেজাউল করিম মজুমদার।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.