ADVERTISEMENT

চট্টগ্রামে জশনে জুলুস ২০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আগামী ২০ অক্টোবর সকাল ৮টায় মুরাদপুরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে বের হবে জশনে জুলুস। এবার জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের হজরত সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মজিআ)।

প্রতিবছরের মতো এবারও জুলুসে লাখো মানুষের সমাগম হবে আশাকরে আয়োজকরা বৈশ্বিক মহামারি করোনার কারণে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্বারোপ এবং চট্টগ্রামের বাইরের জেলাগুলো থেকে জুলুসে অংশগ্রহণ নিরুৎসাহিত করছেন। গাউসিয়া কমিটি বাংলাদেশকে নিজ নিজ জেলা সদরে ২০ অক্টোবর জুলুস আয়োজনের জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেটে, মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষণায়, মহামান্য রাষ্ট্রপতির একটি প্রজ্ঞাপনে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (স.) দিন সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, যা ঈদে মিলাদুন্নবীর (স.) মর্যাদা আরও এক ধাপ বৃদ্ধি করেছে।

এই মহৎ পদক্ষেপের জন্য বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের শুকরিয়া আদায় করছি। দাবি জানাচ্ছি সরকারি উদ্যোগে যেন ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.