ADVERTISEMENT

সাতকানিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশু মারা গেছে। তার নাম সালমা আখতার।

বয়স ৮ বছর। সালমা চন্দনাইশের দোহাজারীর ফুলতলা গ্রামের আফসার উদ্দিনের মেয়ে।

সোমবার (১১ অক্টোবর) বেলা ২টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তোয়ালিয়া পাড়া মাঝের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দোহাজারী এলাকার ভোয়ালিয়া পাড়া মাঝের মসজিদে মানত করে ওই শিশুর স্বজনেরা এসেছিলেন।

শিশুটি পুকুরে ঘাটে নেমে হঠাৎ পানিতে পড়ে যায়। এ সময় স্থানীয় যুবকরা শিশুটিকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরফাত উল্লাহ বলেন, সালমা নামের শিশুটি পুকুরে নামতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.