ADVERTISEMENT

চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২১

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ৯৯২ জনে।

শনিবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় এক দশমিক ১৬ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে নগরের ১২ জন এবং উপজেলার নয়জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে নয়জন ও ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুইজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে তিনজনের করোনা শনাক্ত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.