ADVERTISEMENT

কুতুপালং ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে ৪ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ৪ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন সদস্যরা।

আটককৃতরা হলো মো: রশিদ (২৬), খালেদ হোসেন (৩৯), মো: শাহ আলম (২৫), জয়নাল উদ্দিন (৩৪)। তাৎক্ষনিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বুধবার দুপুর ২ টার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং লম্বাশিয়া সাকিনস্থ বাঙ্গালী শফি আলম এর বসত বাড়ী ৫০ গজ পূর্ব পার্শ্বে ফজুরকাঠি বাঙ্গালী গেইট ব্লক-এ/৯, ক্যাম্প-১ ইস্ট রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানিয়েছেন ১৪ -এপিবিএন পুলিশ।

১৪- এপিবিএন সূত্রে জানা গেছে, দুপুর ২ টার দিকে লম্বাশিয়া বাজার এলাকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সস্ত্রাসীরা পালানোর চেষ্টা কালে তাদের আটক করা হয়। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে লুঙ্গির ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত ৫টি ধারালো রাম দা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সংম্লিস্ট আইনে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ১৪ এপিবিএন অধিনায়ক মো: নাইমুল হক।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.