যেভাবে ঘর মুছলে আরশোলা টিকটিকি ও পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচবেন
সারা বছরই বাড়িতে আরশোলা ও টিকটিকির দৌরাত্ম্য লেগে থাকে। আর বর্ষা আসায় বেড়েছে মশা, মাছি ও পিঁপড়াও। বৃষ্টি হলেই সদর দরজা কাদাভর্তি হয়ে যায়। এতে ঘরের মধ্যে প্রবেশ করে জীবাণু। আরশোলা, পিঁপড়া ও টিকটিকি তাড়াতে অনেকেই ওষুধ ব্যবহার করে থাকেন। কিন্তু বাড়িতে ছোট শিশু থাকলেও সেগুলো ব্যবহার করা নিরাপদ নয়। বরং ঘর মোছার পানি নিয়ে কিছু সাধারণ উপাদান মিশিয়ে ঘর মুছে নিতে পারেন। এতেই ঘরদোরে পোকামাকড় আর ঘুরবে না। আপনি চাইলে বেকিং সোডা ও ভিনিগার দিয়ে ঘর পারিষ্কার করতে পারেন। কারণ বাসন হোক কিংবা ঘরের মেঝে— পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার অন্যতম ক্ষেত্র বেকিং সোডা ও ভিনিগার। এটি ঘরের মেঝে থেকে দাগছোপ দূর করে থাকে। আর ...

