ADVERTISEMENT

সিএমপি থেকে আরো দুই ‘চাঁটগাইয়া’ ওসির বদলী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে চট্টগ্রামের বাসিন্দাদের বদলীর অংশ হিসেবে আরো দুই ওসিকে বদলী আদেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।

রোববার পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাদের চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। বদলীর আদেশ পাওয়ারা হলেন হালিশহরের ওসি রফিকুল ইসলাম ও পতেঙ্গার ওসি জোবায়ের সৈয়দ।বদলীর আদেশ পাওয়ার পর আগামী ১৭ আগস্টের মধ্যে তারা সিএমপি না ছাড়লে ১৮ আগস্ট থেকে তাদের স্ট্যান্ড রিলিজ করা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়।তাদের মধ্যে রফিকের বাড়ি রাউজান ও জোবাইয়েরর বাড়ি চন্দনাইশে। রফিকুল ইসলাম গত আটমাস আগে হালিশহর থানায় যোগদান করেন।

এর আগে চকবাজারের ওসি মোহাম্মদ আলমগীর ও বাকলিয়ার ওসি রহুল আমীনকে বদলী করা হয় রাজশাহী ও ঢাকাতে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.