ADVERTISEMENT

সংকটে-সংগ্রামে বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন বঙ্গমাতা: কাদের

পর্দার অন্তরালে থেকে সংকটে-সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস যুগিয়েছেন বেগম ফজিলাতুন নেছা মুজিব। তিনি শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন তার সারাজীবনের সহযোদ্ধা।

রোববার (০৮ আগস্ট) বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে প্রধানমন্ত্রী পক্ষে ও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী বেগম মুজিব।

রোববার সকাল ৯টায় ওবায়দুল কাদের প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গমাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের পক্ষে তিনি শ্রদ্ধা জানান।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ।

কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগের নেতারা বনানী কবরস্থান মসজিদের ১৫ আগস্টে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.