ADVERTISEMENT

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ২০ বসতঘর পুড়ে ছাই

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২০ টি ঝুপড়ী ঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (২০ জুলাই) রাত পৌনে আটটার দিকে বালুখালী শিবিরের ৯ নম্বর ক্যাম্পের বি- ব্লকে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, আগুনে রোহিঙ্গাদের ২০ টির বেশী বসতঘর পুড়ে গেছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। কি পরিমাণ ক্ষতি হয়েছে বা আগুনের সুত্রপাত কিভাবে তা জানতে একটু সময় লাগবে বলেও জানান এ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.