রাজধানীতে ২০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০ লাখ মূল্যমানের জাল টাকাসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতাররা হলেন- মোছা. মিনারা বেগম ও মো. রাসেল।

মঙ্গলবার (২০ জুলাই) অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আজহারুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা পুলিশের কাছে তথ্য আসে কাজলার একতা ফলের মার্কেটে কিছু লোক জাল টাকাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার ওই মার্কেটে অভিযান পরিচালনা করে ডিবির ডেমরা জোনাল টিম। এরপর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ২০ লাখ মূল্যমানের জাল টাকাসহ মিনারা বেগম ও রাসেলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.