নবীজি (সা.)-এর ভালোবাসা এমনই। সাহাবায়ে কেরাম তার আমলকে ভালোবাসতেন। নবীজি (সা.) যখন যে আমল করতেন সাহাবায়ে কেরাম সেই আমলের প্রতি অনুপ্রাণিত হতেন। ভালোবাসতেন। নবীজি (সা.) ভালোবাসায় সিক্ত হয়ে সাহাবিরা শারীরিক সুস্থতা লাভে সকাল-সন্ধ্যায় একটি দোয়া পড়তেন। কারণ নবীজি (সা.) স্বয়ং নিজেই সকাল-সন্ধ্যায় এ দোয়াটি পড়তেন। যুগান্তরের পাঠকদের জন্য দোয়াটি তুলে ধরছি—
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আংতা।’
অর্থ: ‘হে আল্লাহ! আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো ইলাহ নেই।’
এ হাদিসটি আবু দাউদ শরিফে এভাবে এসেছে—
আব্দুর রাহমান ইবনু আবূ বকর বলেন, আমি আমার পিতাকে বললাম, হে আব্বাজান! আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি—
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ
‘হে আল্লাহ! আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো ইলাহ নেই।’
তিনি বললেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে এ বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি। সেজন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি।’ (আবু দাউদ ৫০৯০)






