দিন দিন বাড়ছে গরম, বাইরে বের হলেই যেন অসহ্য অবস্থা। এই সময় স্বাভাবিকভাবেই পানি বেশি পান করা হয়। তবে অতিরিক্ত গরমে অনেকেরই ভারী বা মশলাদার খাবারের প্রতি অনীহা তৈরি হয়। পুষ্টিবিদদের মতে, এই সময়টাই ওজন কমানোর জন্য সবচেয়ে উপযুক্ত।
প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু নির্দিষ্ট ফল যোগ করলেই সহজেই মেদ কমানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ফল খেয়ে আমরা মেদ কমাতে পারি।
তরমুজ
গ্রীষ্মকালে বাজারে সবচেয়ে বেশি দেখা যায় তরমুজ। এই ফলটি যেমন রসালো ও মিষ্টি, তেমনই সহজপাচ্য। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং শরীরে জলের ঘাটতি পূরণ করে, ফলে ওজন কমাতেও সহায়ক।
শশা
শশাও গরমে খুব উপকারী একটি খাবার। এটি হজম শক্তি বাড়ায়, পেট ভর রাখে এবং শরীরকে ঠান্ডা রাখে। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও বাড়াতে সাহায্য করে।
পেঁপে
পাকা পেঁপে শরীরের জন্য অত্যন্ত ভালো। এটি হজমে সাহায্য করে এবং ত্বকের যত্নেও কার্যকর। তাই অল্প খাবারের পর পেঁপে খেলে মেদ কমাতে উপকার পাওয়া যায়।
আনারস
আনারস গরমে শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে। এটি দ্রুত শক্তি জোগায়, পেট ভরায় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
এছাড়া স্ট্রবেরি ও ব্লুবেরির মতো ফলও ওজন কমাতে সহায়ক। এগুলো সরাসরি খাওয়া যায় বা দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে।
আপেল
আপেল অত্যন্ত পুষ্টিকর একটি ফল। প্রতিদিন একটি করে আপেল খাওয়া ভালো, তবে অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে।
পেয়ারা
পেয়ারা সস্তা হলেও খুব উপকারী। প্রতিদিন সকালে একটি করে পেয়ারা খেলে দ্রুত উপকার পাওয়া যায়।
কমলালেবু
কমলালেবু সহজে খাওয়া যায় এবং শরীরের জন্য ভালো। এগুলো মেদ কমানোর পাশাপাশি ত্বক ভালো রাখতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিন বিভিন্ন ফল দিয়ে একটি ফলের সালাদ খেলে মাত্র ১৫ দিনের মধ্যেই শরীরে পরিবর্তন লক্ষ্য করা যায়। তাই সুস্থ ও দেহের অতিরিক্ত মেদ-চর্বি কম রাখতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি।






