রিয়াল মাদ্রিদে ফিরবেন মরিনিও?

বেনফিকার বর্তমান কোচ জোসে মরিনিও সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন, যা ঘিরে আবারও ইউরোপীয় ফুটবলে রিয়াল মাদ্রিদে তার সম্ভাব্য ফেরার আলোচনা জোরালো হয়েছে। খবর মার্কার

বর্তমানে বেনফিকায় ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কিছু বলতে চাননি তিনি। স্পোর্টিং সিপির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরিনিও বলেন, ফুটবলে ভবিষ্যৎ কখনোই নিশ্চিত নয়।

এক পর্যায়ে তিনি মজার ছলে এক সাংবাদিককে জিজ্ঞেস করেন তার নিজের চাকরি টিকে থাকবে কিনা। উত্তরে সাংবাদিক হাস্যরস করে বলেন, তিনি নিরাপদ কারণ তাকে কেউ নিতে চায় না—এতে পুরো পরিবেশে হাসির রোল পড়ে।

এদিকে রিয়াল মাদ্রিদের কোচিং পরিস্থিতি নিয়েও আলোচনা চলছে। সাম্প্রতিক চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর ক্লাবটি নতুন কোচ নিয়ে ভাবছে। অন্তর্বর্তী দায়িত্বে থাকা আলভারো আরবেলোয়া দীর্ঘমেয়াদে উপযুক্ত নন বলে মনে করা হচ্ছে, তাই অভিজ্ঞ কোচের খোঁজ করছে ক্লাবটি।

এই পরিস্থিতিতে আবার সামনে এসেছে মরিনিওর নাম। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন এবং সে সময় দলকে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতান, পাশাপাশি টানা তিনবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে নিয়ে যান।

ইতালির ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, মরিনিও নিজেও রিয়ালে ফেরার বিষয়ে আগ্রহী এবং ক্লাবটির প্রতি তার আবেগ এখনো প্রবল। তবে ক্লাবটির পক্ষ থেকে তার সঙ্গে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ এখন পর্যন্ত হয়নি।

এছাড়া নিউক্যাসল ইউনাইটেডসহ ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবও তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অতীতে এএস রোমাতে সফল সময় কাটানোর পর বর্তমানে বেনফিকাতেও তার কাজ ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

সব মিলিয়ে, মরিনিও বেনফিকায় থাকবেন নাকি আবারও রিয়াল মাদ্রিদে ফিরবেন—এই প্রশ্নর উত্তর সময়ই বলে দিবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.