দেওয়ানহাট ওভারব্রিজ নিয়ে বাড়ছে উদ্বেগ

আয়ুষ্কাল শেষ হয়ে আসায় নগরীর গুরুত্বপূর্ণ অবকাঠামো দেওয়ানহাট ওভারব্রিজ নিয়ে বাড়ছে উদ্বেগ। ব্রিজটির বেশিরভাগ পিলারই এখন ঝরঝরে ও দুর্বল অবস্থায় দাঁড়িয়ে আছে। স্থানীয়দের আশঙ্কা—যে কোনো মুহূর্তে এটি শহরে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

রেল চলাচলকে কেন্দ্র করে দুইভাগ হয়ে যাওয়া বন্দরনগরীর উভয় অংশের যোগাযোগের প্রধান মাধ্যমই হচ্ছে এই ব্রিজ। ব্রিজটি ছাড়া শহরের দুই অংশ এবং প্রধান সড়কটির স্বাভাবিক যান চলাচলের কথা চিন্তাও করা যায় না। কিন্তু দীর্ঘদিনের ব্যবহারে ব্রিজটির আয়ুষ্কাল ফুরিয়ে গেছে। দেওয়ানহাট ওভারব্রিজ নির্মাণ করা হয় ৬০ বছরেরও বেশি আগে। ষাটের দশকে পাকিস্তান আমলের মাঝামাঝিতে ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয়। দ্য ইঞ্জিনিয়ার্স নামের একটি নির্মাতা প্রতিষ্ঠান ব্রিজটি নির্মাণ করে।

১৯৭৯ সালে সর্বশেষ সংস্কারের পর দীর্ঘ সময় ধরে কোনো বড় ধরনের মেরামত ছাড়াই জোড়াতালি দিয়ে চলছে এই ব্রিজটি। ব্রিজের ফাটল ও ফাঁকের ভেতর গাছপালা গজিয়ে ওঠায় এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

ষাটের দশকে পাকিস্তান আমলে নির্মিত এই ব্রিজের পিলার থেকে খসে পড়ছে কংক্রিট, বেরিয়ে গেছে জং ধরা রড এবং সংযোগস্থলে সৃষ্টি হয়েছে ফাটল।সাম্প্রতিক ভূমিকম্পের পর এই জরাজীর্ণ কাঠামো নিয়ে জনমনে উদ্বেগ আরও বেড়েছে।
ব্রিজটি সংস্কার করা হবে নাকি নতুন করে নির্মাণ করা হবে, তা চুয়েটের বিশেষজ্ঞ দলের পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে স্থানীয়দের দাবি, বড় কোনো দুর্ঘটনার আগেই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.