পাকিস্তানের বেশ কিছু ড্রোন ধ্বংসের দাবি ভারতের সেনাবাহিনীর

ভারতের হামলার জেরে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। যার নাম দেওয়া হয়েছে অপারেশন বুনইয়ান মারসুস। যার অধীনের ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বেশ কিছু ড্রোন ধ্বংসের দাবি করেছে ভারতের সেনাবাহিনী।

ভারতীয় বাহিনী রাতভর একাধিক পাকিস্তানি সামরিক পোস্ট এবং একটি লঞ্চপ্যাড ধ্বংস করেছে বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে পাকিস্তান সামরিক বাহিনী ভারতে হামলার বিষয়ে একের পর এক দাবি করে যাচ্ছে। সবশেষ তারা ভারতের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে।

মূলত ভারতের ‌‘অপারেশন সিঁদুর’ এর প্রতিশোধ হিসাবে পাকিস্তানও অভিযান শুরু করেছে। এর নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন বুনিয়ান-মারসুস’। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত নতুন করে তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। খবর বিবিসির।

এদিকে শনিবার ভোর পৌনে ছয়টার দিকে শ্রীনগরে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহরজুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে। এর আগে ভারত এবং পাকিস্তান দুই দেশই দাবি করেছে যে, শুক্রবার দিবাগত রাতে তাদের ওপরে অপর দেশ থেকে হামলা হয়েছে।

সূত্র: এনডিটিভি, ডন

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.