প্রতিদিন হাঁটার উপকারিতা

হাঁটা হচ্ছে সবচেয়ে সহজ এবং কার্যকর একটি ব্যায়াম। নিয়মিত হাঁটার অভ্যাস দীর্ঘমেয়াদি অসুখ দূরে রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞরা মনে করেন, প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা শরীর ও মনের জন্য নানা উপকার বয়ে আনে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে 

ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি

প্রতিদিন হাঁটার মাধ্যমে ফুসফুস শক্তিশালী হয়। গবেষণা বলছে, নিয়মিত হাঁটা শ্বাসযন্ত্রের পেশী মজবুত করে, বাতাস চলাচল উন্নত করে এবং সামগ্রিকভাবে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে।

হৃদরোগ প্রতিরোধ

হাঁটার সবচেয়ে উল্লেখযোগ্য উপকার হলো এটি হৃদরোগের ঝুঁকি কমায়। প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। গবেষণা অনুযায়ী, নিয়মিত হাঁটলে হৃদরোগের ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে।

স্ট্রোকের ঝুঁকি কমায়

প্রতিদিন হাঁটা স্ট্রোকের ঝুঁকি কমাতে কার্যকর। এক দশক ধরে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, নারীরা যদি প্রতিদিন ১০ হাজার কদম হাঁটেন, তবে তাদের স্ট্রোকের ঝুঁকি ১২ শতাংশ পর্যন্ত কমে।

ডায়াবেটিস প্রতিরোধ

হাঁটা টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর। প্রতিদিন ১০ হাজার কদম হাঁটলে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত হয় এবং রক্তে শর্করার মাত্রা কমে।

মানসিক স্বাস্থ্যের উন্নতি

হাঁটা শুধু শরীর নয়, মনও ভালো রাখে। নিয়মিত হাঁটার ফলে বিষণ্ণতা ও উদ্বেগ কমে এবং মস্তিষ্কে এন্ডোরফিন নিঃসরণ হয়, যা স্বাভাবিকভাবেই মনকে প্রফুল্ল রাখে।

ওজন নিয়ন্ত্রণ

বাড়তি ওজন কমানোর জন্য হাঁটা অত্যন্ত উপকারী। প্রতিদিন ১০ হাজার কদম হাঁটলে ক্যালোরি খরচ হয়, বিপাক বাড়ে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

ভালো ঘুম

প্রতিদিন হাঁটার অভ্যাস ঘুমের মান উন্নত করে। গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটেন তাদের ঘুম ভালো হয় এবং ঘুমের সমস্যা কমে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

হাঁটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত হাঁটার ফলে ঠান্ডা-কাশি বা অন্যান্য সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে যায়।

সুতরাং, সুস্থ-সবল জীবন যাপন করতে প্রতিদিন হাঁটার অভ্যাস গড়ে তুলুন। এটি শুধু শরীরকে নয়, মনকেও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.