ADVERTISEMENT

১৬ আগস্ট শুরু চবি’র ভর্তি পরীক্ষা, ব্যাপক প্রস্তুতি

১৬ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ সেশনের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা। এ-ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত চলবে এবারের ভর্তি পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জাননিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৪ আগস্ট) দুপুরে চবি প্রক্টর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানান প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

প্রক্টর জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত শাটল ট্রেনও চলাচল করবে।

তিনি বলেন, এবার ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালে কাজ করবে ৭০০-৮০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, হাটহাজারী ও ক্যাম্পাসের অভ্যন্তরে কাজ করবেন তারা। পুলিশ ছাড়াও র‍্যাব, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী, বিএনসিসি ও রোভার স্কাউট দলের সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে পরীক্ষা চলাকালে সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান ড. রবিউল হাসান ভুঁইয়া। ১৪ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ক্লাস ও ১৬ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের নতুন শিডিউল দেওয়া হয়েছে। আশাকরি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো আমরা।

পাশাপাশি র‍্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স, নারী অভিভাবকদের জন্য চারটি ছাত্রীনিবাসে বিশ্রামের ব্যবস্থা, অস্থায়ী টয়লেট স্থাপন ও বিশুদ্ধ পানি সরবরাহ, প্রক্টরিয়াল বডির হেল্প ডেস্ক, ক্যাম্পাসের সড়ক মেরামত, ক্যাম্পাসের অভ্যন্তরে পোস্টার, ব্যানার ও চিকামারা নিষিদ্ধ করা, গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসি ক্যামেরা বৃদ্ধি, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা, প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মেডিক্যাল টিম প্রস্তুত করা হয়েছে ভর্তি পরীক্ষা উপলক্ষে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.