ADVERTISEMENT

গুডবাই রিয়াদ, ওয়েলকাম সোহান

ক্রিকেট

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান। আগের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বাদ পড়েছেন দল থেকে। নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে টিম ম্যানেজমেন্টের একটি সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস উইকেটরক্ষক-ব্যাটার সোহানকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তবে পাকাপাকিভাবে নয়, কেবল জিম্বাবুয়ে সফরে অধিনায়ক থাকবেন তিনি। আগামী এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলনেতা পরে বেছে নেবে বিসিবি।

জানা গেছে, জিম্বাবুয়ে সফর থেকে আগেই ছুটি নিয়েছিলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পাশাপাশি আরও দুই অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম থাকছেন না টি-টোয়েন্টি দলে। তাদের বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেওয়ার পক্ষে বিসিবি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.