ADVERTISEMENT

কক্সবাজারে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদরের কেন্দ্রিয় বাসটার্মিনাল সংলগ্ন পূর্বলার পাড়া এলাকায় গাছের সাথে ঝুলন্ত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) ভোরে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায়। পরে সকাল ১১টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভোরে নামাজ পড়তে বের হলে স্থানীয় মুসল্লীরা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ওই লাশটি দেখতে পায়। স্থানীয় মেম্বার মোঃ ইউনুছ জানিয়েছেন, লোকটি অচেনা। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারছে না।

তবে কেউ কেউ বলছেন, লোকটিকে আগে ওই এলাকায় দেখা গেছে। লোকটির পরিচয় কি, এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে বলেন, তদন্ত করে ঘটনার ক্লু উদ্ধারের চেষ্টা চলছে।

এই ঘটনা নিয়ে এলাকার লোকজনের মাঝে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.