ADVERTISEMENT

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মিরসরাই প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত হয়েছে।

এসময় মারাত্মকভাবে আহত হয়েছে হেলপার (চালকের সহকারি)।

রবিবার (১২ ডিসেম্বর) ভোরে দুর্ঘটনাস্থল থেকে চালক মো. হেলাল (৪২) কে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা এবং হেলপার মোস্তফা (৪০) কে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

কুমিরা হাইওয়ে থানার এএসআই এমরান উদ্দিন বলেন, রবিবার ভোরে চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে।

এসময় ঘটনাস্থলে চালক চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার ফজল কাদেরের ছেলে মো. হেলাল (৪২) ঘটনাস্থলে নিহত ও আহত হন একই থানার ছামবল গ্রামের আব্দুর সালামের ছেলে মোস্তফা (৪০)।

দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.