বিশ্বজুড়ে ফের বাড়ছে সংক্রমণ ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বজুড়ে আবারও প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে।গত ২৪ ঘণ্টায় সাত হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্য ৫১ লাখ ছাড়িয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ চার হাজার ৭৮৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন আরও চার লাখ তিন হাজার ৮০৩ জন

শনিবার (১৩ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান-ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ লাখ চার হাজার ৩০ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ৩২ লাখ তিন হাজার ৭৫৮ জন। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৭৭৬ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯১২ জন। করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন।

প্রসঙ্গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.