ADVERTISEMENT

চতুর্থ ধাপে ইউপি: নৌকার মনোনয়ন বিক্রি শুরু আজ

চট্টগ্রাম নিউজ:

আজ শুক্রবার থেকে দলীয় মনোনয়ন বিক্রি করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মনোনয়ন বিক্রি চলবে ১৬ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন কমিশন ঘোষিত বিভিন্ন পর্যায়ের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য আজ ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর মঙ্গলবার (সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা) পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করেছে।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্থানস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে।

সংশ্লিষ্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ১৬ নভেম্বর বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.