বিমান দুর্ঘটনায় গায়িকার মর্মান্তিক মৃত্যু

বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মেরিলিয়া মেনডোকা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৬ বছর।

মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটে তার। ব্রাজিলের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, শুধু মেরিলিয়া মেনডোকাই নয়, ওই বিমান দুর্ঘটনায় তার চাচা, তার প্রযোজক এবং দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। ইতোমধ্যে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ব্যর্থ সম্পর্কের বিষয়ে নারীদের অভিজ্ঞতার ওপর ফোকাস করার জন্য জনপ্রিয় হয়েছিলেন মেরিলিয়া মেনডোকা।

কিশোরী অবস্থায় গান গাওয়া শুরু করেন রিলিয়া মেনডোকা। ২০১৬ সালেই জাতীয়ভাবে তারকা হয়ে ওঠেন তিনি। এরপর ২০১৯ সালে বড় ধরনের পুরস্কারও পান তিনি।

করোনাভাইরাসের কারণে কনসার্ট বন্ধ হয়ে গেলে অনলাইনে গান গাওয়া শুরু করেন মেরিলিয়া মেনডোকা। তার গান ইউটিউবে লাইভ দেখেছে ৩.৩ মিলিয়ন দর্শক। ২০২০ সালে ইউটিউবে সর্বোচ্চ সংখ্যক গান শোনা হয়েছে যেসব শিল্পীদের, তার মধ্যে তিনি অন্যতম।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.