ADVERTISEMENT

ড্রেনে প‌ড়ে নিখোঁজের ৫ ঘন্টা পর কলেজছাত্রী সাদিয়ার লাশ উদ্ধার

নিজস্ব প্রতি‌বেদক

নগরীর ডবলমু‌রিং থানার আগ্রাবাদ এলাকায় নালায় পড়ে নিখোঁজের ৫ ঘন্টা পর কলেজ ছাত্রী সেহরিন মাহমুদ সাদিয়া (২০)র মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার দিবাগত রাত পৌনে ৩টায় তার মরদেহ পাওয়া যায় বলে নিশ্চিত করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নিউটন দাশ।

এর আ‌গে রাত ১০ টার দিকে শাহজালাল চশমা মার্কেট থেকে চশমা কিনে বাসায় ফেরার পথে আগ্রাবাদ প্রাইম ব্যাংকের পাশে ড্রেনে পড়ে যায়। এসময় তার সা‌থে নানা এবং মামা ছিল। ড্রেনে প‌ড়ে যাওয়ার সা‌দিয়া প্রবল স্রোতে তলিয়ে যায়।

মৃত সাদিয়া (২০) নগরীর সদরঘাট ইসলামীয়া ডিগ্রী কলেজের ছাত্রী বলে জানা গেছে। তার বাড়ী নগরীর হালিশহর থানার বড়পুল মইন্যা পাড়া শুক্কুর মেম্বারের বাড়ি।

নিউটন দাশ ব‌লেন, নিখোঁজ কলেজছাত্রীকে মৃত অবস্থায় উদ্ধারের পর তার স্বজনরা নিজ উদ্যোগে আগ্রাবাদ ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেছে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

‌তি‌নি আ‌রো ব‌লেন,খবর পাওয়ার সা‌থে সা‌থে আগ্রাবাদ ফায়ার স্টেশন থে‌কে উদ্ধারকারী দল ঘটনাস্থ‌লে গি‌য়ে উদ্ধার কার্যক্রম শুরু ক‌রে। প‌রে উদ্ধার কার্যক্রমে সু‌বিধার জন‌্য ক্রেন ব‌্যবহার করা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.