বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ছুঁইছুঁই

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৮১ লাখ ৯৫ হাজার ৯২৯ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ৫৭ হাজার ৭৯৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৭৫৪ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার শুক্রবার (১৮ জুন) সকালে এই তথ্য জানায়।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৭৭ হাজার ৫৯২ জন।

আর মারা গেছে ৬ লাখ ১৬ হাজার ৪৪০ জন। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লাখ ৬১ হাজার ৯৬৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৩ হাজার ৫২১ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৭ লাখ ৪ হাজার ৪১ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৬ হাজার ১৭২ জনের।

বৈশ্বিক এ করোনা মহামারিতে বাংলাদেশে এখন পর্যন্ত ৮ লাখ ৪১ হাজার ০৪৭ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩৪৫ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.