ADVERTISEMENT

সিএমপির ১৩ পরিদর্শকের রদবদল, ৩ থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র ১৩ পরিদর্শক পদে রদবদল করা হয়েছে। একই সাথে চান্দগাঁও, পাহাড়তলী ও ইপিজেড থানায় পদায়ন করা হয়েছে নতুন ওসি।

মঙ্গলবার (২৪ আগস্ট) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের এক আদেশে এ রদবদল করা হয়।।

চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমানকে পাহাড়তলী থানায় বদলি করে চান্দগাঁওতে নতুন করে ওসি করা হয়েছে ডিবির (উত্তর) মো. মঈনুর রহমান চৌধুরীকে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলামকে ইপিজেড থানার ওসি পদে পদায়ন করা হয়েছে। এরআগে ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়াকে ডিএমপিতে আর পাহাড়তলীর ওসি হাসান ইমামকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করেছিল পুলিশ সদর দপ্তর।

তিন থানার ওসি পদে রদবদল ছাড়াও সিএমপির বিভিন্ন পদে আরও ১০ জন পরিদর্শককে বিভিন্ন ইউনিটে রদবদল করা হয়েছে। সিএমপির প্রশাসন বিভাগের অংসা থোয়াই মারমাকে প্রসিকিউশন বিভাগে। আ ন ম গোলাম কিবরিয়াকে সিটি এসবি থেকে প্রসিকিউশন বিভাগে।

আকবর শাহ থানার (তদন্ত) আমিনুল হককে ডিসি পশ্চিম বিভাগের (অপরাধ শাখায়)। সিএমপিতে আসা ফজলুল কাদের পাটোয়ারিকে সিটি এসবিতে, আতিকুর রহমানকে প্রসিকিউশন, এম সাকের আহমদকে আকবর শাহ থানার (তদন্ত), নুরুল বাশারকে ইপিজেড থানার (তদন্ত), সৈয়দ মঈনুল হোসেনকে সিটি এসবি, নাজিম উদ্দীন মজুমদার ডিবি (উত্তর) ও কামাল উদ্দীনকে পাঁচলাইশ থানার তদন্ত পদে পদায়ন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.