বিশ্বে করোনায় ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক:

টানা তৃতীয় দিনের মতো সারাবিশ্বে ১০ হাজারের ওপর মানুষ মারা গেলো করোনাভাইরাসের প্রকোপে। মোট প্রাণহানি ৪৩ লাখ ৪৮ হাজারের কাছাকাছি।

দৈনিক মৃত্যুর হিসাবে ইন্দোনেশিয়া এখনও শীর্ষে। বৃহস্পতিবারও (১২ আগস্ট) দেশটিতে ১ হাজার ৪ শ’র বেশি মানুষ মারা গেছে করোনায়। তবে, সংক্রমণ শনাক্তে সবার উপরে যুক্তরাষ্ট্র। নতুনভাবে ১ লাখ ৪৩ হাজারের বেশি মার্কিনীর দেহে মিললো ভাইরাসের উপস্থিতি। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করে ৬৬০ জন। ডেলটা ভ্যারিয়েন্টের কারণে মহামারির নতুন ধাক্কার মুখোমুখি যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ব্রাজিলে ৯৭৫, রাশিয়ায় ৮০৮, মেক্সিকোয় ৭২৭ ও ভারতে ৫৮৩ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। বিশ্বজুড়ে মোট সংক্রমণ শনাক্ত ২০ কোটি ৬১ লাখ ছাড়িয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.