ADVERTISEMENT

চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চান্দগাঁও থানার খেজুরতলা এলাকা থেকে জুয়ার খেলার সময় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) এ তথ্য জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মোরশেদ (২৯), মো. রতন মাঝি (৫২), মো. রাসেল (২৫), আবুল কালাম (৫৫) ও মো. শাকিল (২৪)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার খেলার সময় অভিযান চালিয়ে, জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১ হাজার ২০০ টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.