ADVERTISEMENT

গোমতী নদীতে পুলিশের বিশেষ অভিযান, অস্ত্রসহ ২ জলদস্যু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

দাউদকান্দি উপজেলার গৌরিপুর গোমতী নদীতে ডাকাতির করার প্রাক্কালে অস্ত্রসহ দুই জলদস্যুকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার, ৯ আগস্ট রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে গোমতী নদীতে দাউদকান্দি সার্কেল এএসপি মোঃ জুয়েল রানার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার তিতাস থানার ষোলকান্দি এলাকার মৃত ফজর আলীর ছেলে মো. বাহার উদ্দিন (৩৫), একই থানার দড়িকান্দি এলাকার
আব্দুল লতিফের ছেলে মোসলেম উদ্দিন (৩৬)

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোমতী নদীতে অভিযান চালিয়ে দুই জলদস্যুকে গ্রেফতার করা হয়। এসময় জলদস্যুদের কাছ থেকে ডাকাতি করার ৬ টি অস্ত্র এবং ডাকাতি করার ব্যবহৃত দ্রুতগামী নৌকা উদ্ধার করা হয়। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে বিশালাকার ও ধারালো ১ টি তরোয়াল, ১ টি ড্রেগার, ৩ টি রামদা, ১ টি সুইচ গিয়াল। আটক দুই জলদস্যূর নাম এ সময় পুলিশের উপিস্থিতি টের পেয়ে আরো অস্ত্র গোমতী নদীতে ফেলে দিয়ে বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়।

জানতে চাইলে দাউদকান্দি সার্কেল এএসপি জুয়েল রানা বলেন, এই অভিযান আমাদের নিরাপদ নৌপথ প্রতিষ্ঠার প্রতিশ্রুতির অংশ। এই জলদস্যুরা করোনা লকডাউনের সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলো। কিন্তু আমরা পুর্বে থেকেই গোমতী নদীর ডাকাতি নিয়ে সতর্ক ছিলাম। ফলে এই জলদস্যুরা ডাকাতির করাই আগেই আমরা তাদের হাতেনাতে ধরে ফেলতে সক্ষম হয়েছি। গোমতী নদীতে আমরা কোনধরণের অপরাধ সহ্য করবো না। কঠোর হস্তে এই সকল চাদাবাজী, ডাকাতি রোধ করবো। সম্পূর্ণ নিরাপদ নৌপথ উপহার দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আটককৃত ও পলাতক জলদস্যু বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.