ADVERTISEMENT

সমন্বিত প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে: সেনাপ্রধান

সমন্বিত প্রচেষ্টায় দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে টাঙ্গাইলে কোভিড শিল্ড দ্বিতীয় পর্বের ফিল্ড পর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সময় এ কথা বলেন।

এর আগে সকাল সোয়া ১১টার দিকে টাঙ্গাইলের নিরালামোড় এলাকায় করোনাভাইরাস সংক্রামণ রোধে বেসামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীদের সহায়তা প্রদানকারী ১৯ পদাতিক ডিভিশনের দায়িত্বরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও সাধারণ জনগণের সঙ্গেও কথা বলেন সেনা প্রধান।

সেনাপ্রধান বলেন, জনগণের সেবায় সেনাবাহিনী সব সমসময় পাশে থাকবে। সংক্রমণ পরিস্থিতি অবনতি হলে আগামীতেও বেসামরিক ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তা দিতে সেনাবাহিনী প্রস্তুত আছে।

সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র এস এম সিরাজুল হক, প্রেসক্লাবে সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ গণমাধ্যমকর্মীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.