ADVERTISEMENT

বায়েজিদে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

নগরীর বায়েজিদ থানার বার্মা কলোনি এলাকায় টাকার প্রলোভন দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুজিবর রহমান (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (৯ আগস্ট) সোমবার, দুপুর ১ টার দিকে বায়েজিদের বার্মা কলোনির শাহাদাত মঞ্জিল নামে একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার মুজিবর রহমান ওই এলাকার মৃত নুরু রহমানের ছেলে।

পুলিশ জানায়, বার্মা কলোনি এলাকার মুজিবর রহমান টাকার লোভ দেখিয়ে শিশুটিকে নিজ বাসায় ডেকে নিয়ে যায়। পরে বিষয়টি নাজমুল নামে এক প্রতিবেশির চোখে পড়লে তিনি অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বার্মা কলোনী এলাকায় একটি শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার মুজিবর রহমানের বিরুদ্ধে এর আগেও যৌন নির্যাতনের অভিযোগ আছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.