ADVERTISEMENT

নকল পিস্তলসহ ‘পিচ্চি বাবু’ গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নগরীর বায়েজিদ বোস্তামী থানার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এলাকা থেকে কিশোর গ্যাং পিচ্চি বাবু গ্রুপের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় তাদের কাছ থেকে ১ টি নকল পিস্তল ও ২ টি চাকু উদ্ধার করা হয়।

আজ রোববার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান গতকাল শনিবার (৭ আগস্ট), সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলার সুধারাম থানার মো. হানিফ মিয়ার ছেলে মো. আব্দুল হালীম সুজন প্রকাশ বাবু (২৩), ফটিকছড়ি থানার কাঞ্চন নগর এলাকার মো. ইদ্রিসের ছেলে মোঃ গিয়াস উদ্দিন (২৪) ও বায়েজিদ থানার রৌফবাদ এলাকার মো. আব্দুল খালেকের ছেলে মো. জুয়েল হোসেন (২০) ।

র‌্যাব জানায় , গোপন সংবাদের ভিত্তিতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার পিচ্চি বাবু গ্যাং এর তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ১ টি নকল পিস্তল, ২ টি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে ,তারা পিচ্চি বাবু গ্রুপ এর সদস্য এবং দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে।

আসামীদের বায়েজিদ থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.