ADVERTISEMENT

বিএনপির নেতারা সাইনিং মানির বিনিময়ে দলে যোগ দিয়েছে: তথ্যমন্ত্রী

বিএনপিতে আজ যারা বড় বড় নেতা তারা সবাই সাইনিং মানির বিনিময়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ফুটবলের দলবদলের মৌসুমের মতো দলছুট লোকদের নিয়ে গঠন হয়েছে বিএনপি। করোনার মধ্যে বিএনপি শুধু ফটোসেশন করেছেন। আর মাঝে মধ্যে অনলাইনে ফটোসেশন করছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

বিএনপি ভ্যাকসিন দেয়ার শুরুতে টিকা নিয়ে নানান গুজব ছড়িয়েছিল। কিন্তু পরে তাদেরই টিকা নিয়ে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে বলেও জানান ড. হাছান মাহমুদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.