ইয়াবা নিয়ে গ্রেফতার হ‌লেন দুধ জসিম!

নিজস্ব প্রতি‌বেদক

ডবলমু‌রিং থানার সুপারীওয়ালাপাড়া থে‌কে ইয়াবাসহ মোঃ জসিম প্রকাশ দুধ জসিম (৪৩) না‌মে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

১৫ জুন, সোমবার গভীর রাতে নগরীর ডবলমুরিং মডেল থানার ২নং সুপারীওয়ালাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ জসিম প্রকাশ দুধ জসিম (৪৩) কর্ণফুলী থানার চরলক্ষ্যা লইট্টার চর এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, জসিম সুপারিওয়ালাপাড়ার চিহ্নিত মাদক বিক্রেতা। সে মূলত দুধ বিক্রেতা। তাই এলাকায় দুধ জসিম নামেই পরিচিত। দুধ বিক্রির আড়ালেই সে ইয়াবা বিক্রি করে। তার বিরুদ্ধে এর আগেও মাদক আইনে দুইটি মামলা রয়েছে।

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২নং সুপারীওয়ালাপাড়া আলম ভবনের নীচ তলায় কেবি ষ্টোর নামের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে পাইকারি দরে ইয়াবা কিনে সুপারিওয়ালাপাড়ায় খুচরা বিক্রি করে।জিজ্ঞাসাবাদে সে স্থানীয় পাইকারি বিক্রেতাদের নাম প্রকাশ করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে ব‌লেও জানান তি‌নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.