ADVERTISEMENT

নগরীতে চসিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৫ পথচারীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে স্বাস্থ্যবিধি না মানায় ১৫ পথচারীকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) নগরীর শেখ মুজিব রোড, আগ্রাবাদ, স্টেশন রোড, নিউ মার্কেট, জুবিলী রোড, নন্দনকানন ও মোমিন রোড, মোগলটুলী রোড, ডিটি রোড, কদমতলী, পূর্ব মাদারবাড়ি ও সদরঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।

একইসাথে চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে নন্দনকাননের একটি বাড়িতে ভবনের নিচে পানি জমানোয় ভবন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

এ সময় মাস্কবিহীন লোকজনের মাঝে মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি মানতে লোকজনকে সচেতন করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.