ADVERTISEMENT

দেশে খাদ্য সংকট হবে না: খাদ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

দেশে খাদ্য সংকট হবে না আর মজুদের জন্য স্থান সংকটও হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (২ আগস্ট) পোরশা উপজেলার নিতপুর লোকাল সাপ্লাই ডিপো (এলএসডি) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এই মন্তব্য করেন।

দেশে খাদ্যের অনেক মজুদ রয়েছে। খাদ্য মজুদের জায়গার অভাব হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ওএমএস দ্বিগুণ করা হয়েছে। সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চাল সংগ্রহ ভালো হচ্ছে। কোথাও খারাপ চাল দিলে সেটা রিজেক্ট করা হচ্ছে। কেউ যদি খারাপ চাল সংগ্রহ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পরিদর্শনকালে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী জি এম ফারুক হোসেন পাটোয়ারীসহ খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.