চন্দনাইশে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

চন্দনাইশ প্রতিনিধি

  1. চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্হ বুলারতালুক এলাকায় তালিমুল ইসলামিয়া হেফজখানা মাদ্রাসায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. জমির উদ্দীন (২৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) তালিমুল ইসলামিয়া হেফজখানা মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী ওই মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান। সে কক্সবাজারের মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মো. হোসেন আলীর ছেলে। মামলায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক প্রায় সময় ওই ছাত্রকে বলাৎকারের চেষ্টা করত। ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে তার রুমে ডেকে নিয়ে বলাৎকার করে। ভিকটিম শিশুর বাড়ী মাদ্রাসার পাশ্ববর্তী এলাকায়। রবিবার সকালে শিশুটি বাড়িতে গিয়ে মায়ের কাছে ঘটনার কথা জানালে তিনি শিশুটির বাবাকে খবর দেন। বাড়ি ফিরে বাবা ছেলের কাছ থেকে ঘটনা জেনে চাচাত ভাইকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম ও অন্যান্য শিক্ষকদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার হাছান উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তিনি জানান, ভিকটিম শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে কে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। কেউ কেউ মাদ্রাসায় এ ধরনের কর্মকান্ড অন্য কারো সাথে ঘটেছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানাতে দেখা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.