বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার বানালো চীন

আন্তর্জাতিক ডেস্ক

চীনের বিজ্ঞানীরা বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার বানানোর দাবি করেছে। তারা বলছে, বিশ্বের সর্বাধুনিক সুপার কম্পিউটারের যে জটিল গাণিতিক সমস্যার জট খুলতে ৮ বছর লাগে, তাদের তৈরি সুপার কম্পিউটার সেই সমস্যার সমাধান ৭০ মিনিটের মধ্যেই করে ফেলতে পারে। ৬৬ কিউবিটের এই দ্রুততম সুপার কম্পিউটারের নাম দেয়া হয়েছে জুশংসি।

সায়েন্স অ্যালার্টেল বলছে, সাধারণ বা ক্লাসিক্যাল কম্পিউটারে যেটা বিটস সেটাই কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে কোয়ান্টাম বিটস বা কিউবিটস। রিভিউ পর্যায় পেরিয়ে গবেষণাপত্রটি একটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় এখন প্রকাশের অপেক্ষায়।

গবেষণাপত্রটিতে বলা হয়েছে, গুগলের ৫৪ কিউবিটের সাইকামোর কোয়ান্টাম কম্পিউটার যে ধরনের জটিলতম গাণিতিক সমস্যার জট খুলতে পারদর্শী জুশংসি তার চেয়ে ১ হাজার গুণ জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পেরেছে এক ঘণ্টার একটু বেশি সময়ে। জুশংসির সময় লেগেছে মাত্র ৭০ মিনিট।

শুধু তাই নয়, কোনও একটি সমস্যার জট অনেক দ্রুত গতিতে খুলে ফেলার পাশাপাশি বহু সুজটিল গাণিতিক সমস্যার সমাধানেও জুশংসি পারদর্শিতা অনেক গুণ কম সময়ে দেখাতে পেরেছে।

ইম্পিরিয়াল কলেজ লন্ডনের পদার্থবিদ পিটার নাইট বলেন, গবেষকরা অসাধ্যসাধন করেছেন। এত তাড়াতাড়ি এমন দ্রুত সুপার কম্পিউটার আমরা বানাতে পারবো তা ভাবতেও পারিনি। এই উদ্ভাবন কয়েক বছর পর থেকেই জ্যোতির্বিজ্ঞান, মহাকাশবিজ্ঞানসহ সাধারণ মানুষেরও কাজে লাগতে শুরু করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.