ADVERTISEMENT

রাজস্থলীতে কঠোর অবস্থানে সেনা সদস্যরা

চাইথোয়াইমং মারমা, রাজস্থলী প্রতিনিধি: ঈদের পর শেষে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে রাঙামাটি জেলার রাজস্থলীতে মাঠে রয়েছে সেনাবাহিনী টহল।

আজ (২৩ জুলাই) শুক্রবার সকাল ৬ টা হতে এলাকার বিভিন্ন জায়গায় সেনাবাহিনী পাশাপাশি পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়।

সেনাবাহিনীর সদস্যরা টহলের পাশাপাশি জনসচেতনতা মূলক মাইকিং করা হচ্ছে। উপজেলা সদরের বাজারে, বাঙালহালিয়া বাজার, ইসলামপুর বাজারে বিনা কারণ প্রয়োজনে আসতে নিষেধ করা হচ্ছে।

তাছাড়া কেনাকাটা করতে আসা জনগণকে দুরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধ করাসহ দ্রুত প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়িতে ফিরে যাওয়ার জন্য সকলকে জানান।

সরেজমিনে দেখা যায়, রাজস্থলী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আশরাফুল ইসলামের নেতৃত্বে লকডাউন কার্যকর করতে মাঠে জোরালো কাজ করছে।

এ সময় হ্যান্ড মাইক নিয়ে কোভিড-১৯ মোকাবেলায় সরকারি নির্দেশনা মানতে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়। জরুরী কাজে প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরে শারিরীক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে আহবান জানান সেনা সদস্যরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.