ADVERTISEMENT

গবেষক, অধ্যাপক ভূঁইয়া ইকবাল আর নেই

নিজস্ব প্রতিবেদক:

বাংলা ভাষার গুরুত্বপূর্ণ গবেষক, সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ভূঁইয়া ইকবাল ঢাকার ইউনাইটেড হাসপাতালে আজ ভোর ৬টায় মারা গেছেন (ইন্না…রাজেউন)। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।

ভূঁইয়া ইকবালের প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলাদেশে রবীন্দ্র-সংবর্ধনা’, ‘রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’, ‘পূর্ববঙ্গে রবীন্দ্র-বক্তৃতা’, ‘মানিক বন্দ্যোপাধ্যায়’, ‘শামসুর রাহমান: নির্জনতা থেকে জনারণ্যে’, ‘আনিসুজ্জামান: সমাজ ও সংস্কৃতি’ । প্রবন্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য ২০১৪ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

অধ্যাপক ভূঁইয়া ইকবাল ১৯৪৬ সালের ২২ নভেম্বর ভোলায় জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় পড়া শেষ করে ১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.