ADVERTISEMENT

সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান প্রতিনিধি: শতবর্ষী গাছ কেটে চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে ইয়ুথনেট ক্লাইমেট এভেঞ্জারস টিম বান্দরবান।

আজ ১৯ জুলাই সোমবার সকালে বান্দরবান প্রেস ক্লাব সংলগ্ন মুক্তমঞ্চ প্রাঙ্গণে উক্ত ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইয়ুথনেট ক্লাইমেট এভেঞ্জারস টিম বান্দরবানের সকল সদস্যদের উপস্থিতিতে মানববন্ধনে তারা বলেন সিআরবির প্রাণ প্রকৃতির নৈসর্গিক পরিবেশ রক্ষা হোক। হাসপাতাল হোক, তবে সিআরবিতে নয়; অন্য কোন স্থানে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইয়ুথনেট ক্লাইমেট এভেঞ্জারস টিম বান্দরবানের সমন্বয়কারী সৈয়দ জিসান মাশরুর, মহিলা সমন্বয়কারী মানসুরা আক্তার ইতি, সিনিয়র মেম্বার কামরুল হাসান ফাহিম, পারভেজ আদনান, নিলয় দাস, পিয়াল বড়ুুয়া’সহ অন্যান্য সদস্য বৃন্দ।মানববন্ধনে জিসান মাশরুর বলেন, হাসপাতাল সবার জন্য মঙ্গলজনক কিন্তু অন্য কোন স্থানে হাসপাতাল নির্মাণ করা হোক যাতে এই শতবর্ষী গাছ গুলো বিলীন হয়ে না যায়। সি.আর.বি রক্ষায় দল-মত-নির্বিশেষে সবাই এগিয়ে আসার আহবান জানান তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.