ADVERTISEMENT

নিবন্ধন ছাড়াই টিকা পাবেন গার্মেন্টস শ্রমিকরা

গাজীপুরে পোশাক শ্রমিকরা নিবন্ধন ছাড়াই করোনাভাইরাস প্রতিষেধক টিকা নিতে পারবেন। রোববার (১৮ জুলাই) গার্মেন্টসের ১০ হাজার শ্রমিককে টিকাদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার (১৭ জুলাই) গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুর সিভিল সার্জন জানান, সরকারি সিদ্ধান্তে গাজীপুরের পোশাক শ্রমিকদের করোনার টিকা দেয়া হচ্ছে। এ জন্য কারখানাগুলো থেকে তালিকা চাওয়া হয়েছিল। ২৫ লাখ শ্রমিকের তালিকা পাওয়া গেছে। আগামী কাল থেকে তাদেরকে নিবন্ধন ছাড়াই টিকা দেয়া হবে।

তিনি বলেন, রোববার তুষুকা ডেনিম, তুষুকা ট্রাউজার, স্পেরো অ্যাপারেলস ও রোজভ্যালি গার্মেন্টসের ১০ হাজার শ্রমিককে মর্ডানার টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে সব শ্রমিকদের টিকার আওতায় আনা হবে।

নিবন্ধন ছাড়াই টিকা দেয়ার বিষয়ে ডা. খায়রুজ্জামান আরও বলেন, শ্রমিকদের দ্রুত টিকার আওতায় আনতে নিবন্ধন ছাড়াই টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে টিকা গ্রহণের সময় শ্রমিকদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.