ADVERTISEMENT

প্রধানমন্ত্রীর উপহার পেলেন ভাসানচরের তিন হাজার রোহিঙ্গা

ভাসানচরে ৩ হাজার ১৪৭ জন রোহিঙ্গা পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক উপহার। শুক্রবার (১৬ জুলাই) সকালে এসব উপহারসামগ্রী রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হয়।

নৌবাহিনীর ক্যাম্প ইনচার্জ শংকর বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গাদের জীবন নির্বাহ করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩১৪৭ জন রোহিঙ্গাকে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য এটা একটা অনন্য উপহার। এসব সামগ্রী তাদেরকে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

উপহারসামগ্রীর মধ্যে ছিল ভ্যানগাড়ি ৫০টি, সেলাই মেশিন ১০০টি, ছাগল ৪২টি, জাল (বিন্ন, ঝাকি ও ঠেলা) ৮০০টি, মুচির বাক্স ২৮টি, সাইকেল ও ভ্যান মেরামত সরঞ্জাম ২৫ সেট, কাঠমিস্ত্রির সরঞ্জাম ৫০ সেট, হাঁস-মুরগি ২ হাজার পিস ও অন্যান্য সামগ্রী।

প্রসঙ্গত, নোয়াখালীর ভাসানচর দ্বীপে সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের তত্ত্বাবধানে ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে এরপর একই বছরের ২৯ ডিসেম্বর আরও এক হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯-৩০ জানুয়ারি দুই হাজার ৪২১ জন ও ১৩ ফেব্রুয়ারি তিন হাজার ৬০০ জনসহ সর্বমোট নয় হাজার ৪৬৭ জন রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.