নির্বাচনকে বিতর্কিত করতেই কাল্পনিক অভিযোগ, ভোট দিয়ে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান আবিদের

ছাত্রদলের বিরুদ্ধে কাল্পনিকভাবে অভিযোগ দেয়া হচ্ছে। নির্বাচনকে বিতর্কিত করতেই এই ষড়যন্ত্র— এমন অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমের কাছে তিনি এই অভিযোগ করেন।

শিক্ষার্থীদের ভোট প্রদানের মধ্য দিয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন তিনি। দাবি করেন, ছাত্রদল নির্বাচনের আচরণবিধি মেনে চলছে।

আজ সকাল ৮টায় শুরু হয় ডাকসুর ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেয়ার সুযোগ পাবেন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও।

ডাকসু ভোটাররা এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার কথা জানিয়েছেন। প্রতিটি কেন্দ্রেই দীর্ঘ ভোটের সারি দেখা গেছে।

এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.