ইয়ারফোন এখন ছোট থেকে বড় সবাই ব্যবহার করেন। অনলাইন ক্লাস থেকে ওয়ার্ক ফ্রম হোমে ব্যবহার করেন সবাই। এছাড়া ফোনে কথা বলা হোক কিংবা গান শোনা সবকিছুতেই ইয়ারফোনের ব্যবহার হয়ে থাকে।
এটি আমাদের নিত্যদিনের সঙ্গী। তবে এই যন্ত্রই আমাদের শরীরের ক্ষতি করতে পারে। এই যন্ত্রটি শুধু কানের ক্ষতি করে তাই নয়, আমাদের মানসিক এবং শারীরিক ক্ষতিও করে থাকে। আমাদের অনেকেরই অভ্যেস আছে জোরে জোরে গান শোনা। তবে এই অভ্যাসই আমাদের কানের ক্ষতি করে। পরবর্তীকালে এই অভ্যাসই রোগের কারণ হয়ে দাড়াবে।
আমরা সধারণত দু’ধরনের ইয়ারফোন ব্যবহার করে থাকি। ব্লুটুথ এবং তারযুক্ত ইয়ারফোন। তার ছাড়া অথবা ব্লুটুথ ইয়ারফোন আমাদের কানের ক্ষতি করে তা আমরা অনেকেই জানি। ফলে অনেকে তারযুক্ত ইয়ারফোন ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞদের মতে এই ইয়ারফোনও আমাদের কম ক্ষতি করে না।
সদ্য প্রকাশিত মস্তিষ্ক এবং গলা চিকিত্সার এক জার্নালে জানা গেছে যে, ইয়ারফোনের দীর্ঘমেয়াদি ব্যবহার কানের ক্ষতি করে। ১৮ থেকে ২৬ বছরের ডাক্তার ছাত্র-ছাত্রীদের মধ্যে এক পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় জানা গেছে যে, ছাত্র-ছাত্রীদের মধ্যে ৮৯ দশমিক ৩ শতাংশই কানের সমস্যা, কানে ব্যথ্যা, চুলকানি, কানে অত্যধিক ময়লা জমা, নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদের মধ্যে সবাই অন্তত একটি কানের সমস্যার কথা জানিয়েছেন।
শ্রবণশক্তিতে সমস্যা ঘটাতে পারে দু’রকমই ইয়ারফোন। তবে বিশেষজ্ঞদের মতে তারযুক্ত ইয়ারফোনে ক্ষতি বেশি। অন্যের ইয়ারফোন ব্যবহার, নিয়মিত ইয়ারফোন পরিষ্কার না করা- এই অভ্যাস কানে জীবানুর সংক্রামণ ঘটাতে পারে।তার ছাড়া ইয়ারফোনেও ক্ষতি হয়, তবে কম। এছাড়া অনেক সমস্যাই রিপোর্ট করা হয়েছে, যেমন- মাথাব্যাথা, দুর্বল ভাব, মনোযোগে অক্ষমতা এবং ঘুমে সমস্যা। এই সব সমস্যা তারযুক্ত ইয়ারফোন ব্যবহারকারীদের বেশি দেখা দিয়েছে।






