শুকনো ফল কিশমিশ খেতে অনেকেই পছন্দ করেন। এর মিষ্টি স্বাদ প্রতিটা খাবারকে যেন বিশেষ করে তোলে। এই কিশমিশ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, স্বাস্থ্যেরও পূর্ণ যত্ন নেয়। কিশমিশের পানিও সমানভাবে উপকারী, তবে তা খাওয়ার নিয়ম রয়েছে।
কিশমিশের পানির মধ্যে অনেক গুণ লুকিয়ে আছে। খাওয়ার সময় হয়তো ভাবতে পারেননি, এর মধ্যে এত গুণ থাকতে পারে। কী সেসব গুণ, আর কিভাবে খাবেন এই জিনিস, চলুন জেনে নেওয়া যাক—
কিভাবে খাবেন
কিশমিশ পানিতে ২০ মিনিট ফুটিয়ে সারা রাত রেখে দিন। সেই পানি সকালে খেলে অনেক উপকার পেতে পারেন।সে ব্যাপারে আরো জেনে নেওয়া যাক-
কী কী উপকার মিলবে
- সকালে নিয়মিত কিশমিশ পানি খেলে কোষ্ঠকাঠিন্য, এসিডিটি ও ক্লান্তি থেকে মুক্তি পাওয়া যায়।
- কিশমিশ পানি খেলে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক হয়ে যায়। এটি আপনার শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সহায়ক।
- এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড পাওয়া যায়। যা ত্বকের বলিরেখা দ্রুত কমাতে সহায়ক।
- কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা মোকাবিলায় কিশমিশের পানি খুবই উপকারী একটি পানীয়। এটি পান করলে হজম প্রক্রিয়াও ঠিক থাকে।
- প্রতিদিন কিশমিশের পানি খেলে তা লিভারকে শক্তিশালী রাখে এবং এটি মেটাবলিজমের মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক।






