কোলেস্টেরল বেড়ে যায়: বেশি মানসিক চাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, যা হার্টের জন্য ক্ষতিকর।
খাদ্যাভ্যাসের গন্ডগোল: মানসিক চাপে পড়ে অনেকেই অতিরিক্ত বা ভুল সময়ে খেতে শুরু করেন, যা হার্টের স্বাস্থ্য খারাপ করে।
প্রদাহ: শরীরে প্রদাহের পরিমাণ বেড়ে যায়, যা স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।
ঘুমের সমস্যা: মানসিক চাপের কারণে ভালো ঘুম হয় না, আর এটি হৃদযন্ত্রের ওপর সরাসরি প্রভাব ফেলে।
কিভাবে স্ট্রেস কমিয়ে হার্টকে সুস্থ রাখবেন?
মেডিটেশন করুন: প্রতিদিন অন্তত ১৫ মিনিট ধ্যান করলে মন শান্ত থাকে এবং স্ট্রেস কমে।
যোগব্যায়ামের অভ্যাস করুন: নিয়মিত যোগাসন করলে শরীর ও মন দুটোই ভালো থাকে।
চিকিৎসকের পরামর্শ নিন: যদি মনে হয় স্ট্রেস নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, অবহেলা না করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
শরীরচর্চা করুন: নিয়মিত হাঁটাচলা বা ব্যায়াম হার্টকে সুস্থ রাখে।
সতর্ক খাদ্যাভ্যাস: তেল-মসলা কম খান, ধূমপান ও মদ্যপান বাদ দিন। নিয়ম মেনে খাবার খান, দেরিতে খাওয়া বা অনিয়মিত খাওয়া এড়িয়ে চলুন।
অন্যান্য শারীরিক সমস্যার যত্ন নিন: উচ্চ রক্তচাপ বা ব্লাড সুগার থাকলে নিয়মিত পরীক্ষা করান ও ওষুধ খেতে ভুলবেন না।
সবচেয়ে বড় কথা, নিজের শরীরকে ভালোবাসুন। যত্ন নিন এখনই, কারণ সচেতনতাই সুস্থ জীবনের চাবিকাঠি।






