প্রতিদিন সকালের নাস্তায় যে ফল খেলে দিনভর চাঙা থাকবে শরীর

প্রতিদিনের সকালের নাস্তা আমরা একেকজন একেকভাবে করে থাকি। কেউ ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়েন। কেউ একটা টোস্ট বিস্কুট আর চা খেয়েই শেষ করেন নাস্তা। কেউ কেউ দেখা যায়, না খেয়েই বেরিয়ে পড়েন। আবার কাউকে দেখা যায়, ঘুম থেকে উঠে সোজা চলে যান হোটেলে পরোটা খেতে। এই সকালের নাস্তার ধরন যে একেকজনের একেক রকম, এটা স্বাস্থ্যের জন্য ভালো কোনো লক্ষণ নয়। সকালের নাস্তায় আমরা গুরুত্ব দিই না। এ বিষয়ে পুষ্টিবিদরা কি বলছেন, তা জেনে নিই।

পুষ্টিবিদরা বলছেন, প্রতিদিনের সকালের নাস্তা ভালো কিছু ফল দিয়েই করা উচিত। যেন সারাদিন শরীর সুস্থ থাকে এমন কিছু ফল খাওয়া প্রয়োজন। আর তা প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা যেতে পারে কিছু ফল। এই ফল অদলবদল করে খেলে তার সুফল পাওয়া যায় দিনভর। এতে ক্লান্তিবোধ কমে আসে। গরমেও তরতাজা থাকে শরীর।

আর সুস্থ থাকার জন্য শরীরে প্রয়োজন ভিটামিন, প্রোটিন, খনিজ এবং কিছু শর্করাও। এসব কিছুই সকালের খাবারে পর্যাপ্ত পরিমাণে রাখা উচিত। প্রোটিন ও শর্করা রান্না করা খাবার থেকেই পাওয়া যায়। ভিটামিন-খনিজের জন্য ভরসা করতে হবে ফল-শাকসবজিতে।

চলুন জেনে নেওয়া যাক, শরীর ঠিক রাখতে প্রতিদিন সকালে কোন খাবার খেতে বলছেন পুষ্টিবিদরা—

পেঁপে

সারা বছরই পাকা পেঁপে পাওয়া যায়। আর পেঁপে নিয়মিত রাখা যেতে পারে সকালের নাস্তায়। কারণ পেঁপেতে রয়েছে ভিটামিন এ, বি২, বি৫, বি৯, সি, ই এবং কে। সেই সঙ্গে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, কপার, জিংক এবং আয়রনের মতো খনিজ। আরও রয়েছে লাইকোপিনের মতো অ্যান্টি-অক্সিডেন্টস ও প্যাপেইনের মতো উপকারী এনজাইম।

আপেল

প্রতিদিন সকালে আপেল খেলে রোগবালাই দূরে থাকে। চিকিৎসকরাও সে কথা বলেন কারণ আপেলে বিভিন্ন ধরনের ভিটামিন ও পুষ্টিগুণে ভরা একটি সুন্দর ভারসাম্য রয়েছে। আপেলে আছে ভিটামিন এ, বি১, বি২, বি৩, বি৬, সি ও ই। এ ছাড়া ফাইবার, পটাশিয়ামসহ নানা ধরনের অ্যান্টি-অক্সিডেন্টসও রয়েছে আপেলে। নিয়মিত আপেল খেলে শরীরের দৈনিক পুষ্টির চাহিদার অনেকখানি পূরণ হয়।

পেয়ারা

প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে পেয়ারায়। একটি কমলালেবুর চেয়ে দ্বিগুণ ভিটামিন সি থাকে পেয়ারায়। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। পাশাপাশি ত্বকের স্বাস্থ্যও ভালো রাখে। এছাড়া পেয়ারায় আছে ভিটামিন এ, বি, ই, বি৬ এবং কে আবার পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফোলেটও শরীরের জন্য অত্যন্ত জরুরি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.